চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর গ্রামের বাসিন্দা আজারুল ইসলামের ছেলে সুমন মাহমুদের বিরুদ্ধে মালয়েশিয়ায় কর্মরত কয়েকজন প্রবাসীর কাছ থেকে প্রায় ৭৫ হাজার রিংগিত আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মালয়েশিয়ায় অবস্থানকালে ৮,১০ জন প্রবাসীর কাছ থেকে ব্যাংকের মাধ্যমে বাড়ি পাঠানোর নাম করে অর্থ সংগ্রহ করেন সুমন মাহমুদ। সে প্রতি জনের থেকে টাকা পাঠানোর জন্য ৫-১০ রিংগিত করে নিত। পরে দেশে ফিরে আসার পরও টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অভিযোগ, টাকা ফেরতের বিষয়ে চাপ দিলে সুমন মাহমুদ তাদের জানান, তাকে নাকি পুলিশ ধরেছে এবং এ কারণেই তিনি অর্থ ফেরত দিতে পারছেন না। এভাবে দীর্ঘদিন ধরে নানা কথা বলে ভুক্তভোগীদের ঘুরিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী মোঃ শরিফ জানান, প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ বাড়িতে পাঠানোর কথা ছিল কিন্তু সেই টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। দীর্ঘদিনের কষ্টের টাকা এভাবে অন্য কারো হাতে চলে গেছে তা মেনে নিতেই খুব কষ্টকর। আমি চাই প্রশাসন ও মতলববাসি আমাদের এই কষ্টের টাকা ফেরত দিতে সাহায্য করবেন।