সম্রাট সিকদার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ, প্রবাসের ও মতলব উত্তর উপজেলার ০১নং ষাটনল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০১নং ষাটনল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ দিন। ত্যাগ, কোরবানি, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষায় উজ্জীবিত এই ঈদ আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের মহান আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, সততা ও মানবকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।”
মো: শাহ আলম ভূঁইয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মীকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরো বলেন, “ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি ০১নং ষাটনল ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
