সম্রাট সিকদার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ০১নং ষাটনল ইউনিয়নের কালিপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘হিলফুল ফুজুল কালীপুর’-এর উদ্যোগে আলোচনা সভা এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ২৯ মে উপজেলার কালিপুর ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঈদুল আজহার তাৎপর্য, ত্যাগের শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি মাহমুদুন সিদ্দিক মনি ভূঁইয়া বলেন, ইসলাম মানবতার ধর্ম। ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, তাহলে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ভূঁইয়া বলেন, ‘হিলফুল ফুজুল কালীপুর’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

হিলফুল ফুজুল সংগঠনের আলোচনা সভা ও কুরবানির গোস্ত বিতরণ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং হিলফুল ফুজুল কালিপুর সংগঠন এর প্রধান উপদেষ্টা গোলাম জাকারিয়া (মঞ্জু ভূঁইয়া)।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাসির ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন রুমন এবং দপ্তর সম্পাদক জানে আলম।

আরো উপস্থিত ছিলেন, মোঃ লিটন প্রধান, মোঃ জামান ভূঁইয়া, মোঃ ইমাম হোসেন প্রধান, মোঃ অনিক ভূঁইয়া, মোঃ নাজমুল প্রধান, মোঃ হিমু ভূঁইয়া, মোঃ রিদয় ভূঁইয়া, মোঃ খোরশেদ আলম, মোঃ বাচন, মোঃ আরিফ প্রধান, মোঃ নজরুল বেপারীসহ হিলফুল ফুজুল কালিপুর সংগঠনের সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা সংগঠনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, ঈদুল আজহা উপলক্ষে হিলফুল ফুজুল কালীপুরের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা ভবিষ্যতেও সংগঠনটির এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।