স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলবে একটি রাজনৈতিক মা’ম’লায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীর জা’মিন আবেদন নামঞ্জুর করে তাদের কা’রা’গা’রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জামিন নামঞ্জুর হওয়া নেতারা হলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু, মতলব দক্ষিণ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু এবং মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ আরও তিনজন।

জানা যায়, বুধবার (১ এপ্রিল) ২০১৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়কার হ’র’তা’ল ও পিকেটিং সংক্রান্ত একটি মা’ম’লায় তারা আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জে’ল হা’জ’তে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে বিষয়টি ঘিরে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে দলের হাইকমান্ড। একইসঙ্গে সকলকে আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, তারা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন এবং পরবর্তী ধাপে উচ্চ আদালতে জা’মিনের জন্য আবেদন করা হতে পারে।