স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ই মার্চ বুধবার সকাল ১১টায় মৌটুপী মিয়াজী বাড়ির কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ ফারুক মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে এলাকার গরিব, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, মুরগিসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মোঃ ফারুক মিয়াজীর ভাই মিয়াজী মোঃ ফরহাদ মাহমুদ বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতেই তার এই উদ্যোগ। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, বিএনপি নেতা শাহাদাত ভূঁইয়া, মোঃ ফরহাদ মাহমুদ, হাসিনা মাহমুদ লাভলী, ফেরদৌস মাহমুদ (লিমন), ফারদিন মাহমুদ (লিওন), ফারহান মাহমুদ (লিখন), লামিসা মাহমুদ (লিমু), ফারিস্তা, ফাইজা, ফিরোজা বেগম, আসমা আক্তার, শরমিলা আক্তার, ছানোয়ারা আক্তার, তিশা আক্তার, নাদিয়া আক্তার, ফিরোজ মাহমুদ, ফরিদ আহমেদ, মিয়াজী সুফী আহাম্মদ পারভেজ, রাজীব, রনি, রাহুল, আহাম্মদ হোসেন মাস্টার, আঃ রাজ্জাক মল্লিক, আঃ রশিদ মিয়াজী, মামুন, বিল্লাল, সফিক, আলমগীরসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ এলাকার দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। তারা এ ধরনের মহতী উদ্যোগের জন্য আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।