স্টাফ রিপোর্টার:
জাতীয় সাপ্তাহিক ‘মতলব বার্তা’ পত্রিকার ৩৫ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত ব্লু পিয়ার রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মতলব বার্তার প্রকাশক ও সম্পাদক মো:টারজান মিয়া, মতলব বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমএ হানিফ, ৩ নং সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ কাইয়ুম মুন্সী, গ্রীন এস্টেট এর চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, আলহাজ্ব নাজির আহমেদ বাবুল, রাজনীতিবিদ নাজির আহমেদ, হান্নান প্রধান, গ্রীন এস্টেট এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কামাল হোসেন, সুমন বেপারী, মান্নান প্রধান, হাসান আহমেদ জীবন এবং সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে মতলব বার্তা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক সমাজে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Sign up and turn your connections into cash—join our affiliate program!