সম্রাট সিকদার :

চোখ মানুষের জীবনের অমূল্য সম্পদ। আর সেই চোখের সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে নতুন করে যাত্রা শুরু করেছে মতলব উত্তরের মালিকানাধীন ‘মা চক্ষু হাসপাতাল’।

সাধারণ মানুষের চোখের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছে। এই উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত (শুক্রবার ব্যতীত) রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সীমিত সময়ের এই বিশেষ সেবা নিতে আগ্রহীদের দ্রুত হাসপাতালে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মা চক্ষু হাসপাতাল আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক ও আন্তরিক সেবার মাধ্যমে ইতোমধ্যে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষের আস্থা অর্জন করেছে। চোখের বিভিন্ন সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল রোগ নির্ণয়ে হাসপাতালটির সেবার মান প্রশংসিত।

সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন- 📞 হটলাইন: 01407-200800 / 01407-200900 📞ম্যানেজিং ডিরেক্টর, মো: আলমগীর হোসেন: 01680-944703 📞 পরিচালক, আব্দুল বাতেন মিন্টু: 01615-050487

📍 ঠিকানা: বিবি রোড, সুগন্ধা প্লাস, ঢাকা ব্যাংকের গলি, সিটি লাইফের পাশে, একতা সাইনের তৃতীয় তলা, চাষাড়া, নারায়ণগঞ্জ।

চোখের যত্নে অবহেলা নয় সময় থাকতে সুস্থ দৃষ্টির নিশ্চয়তা পেতে এখনই চলে আসুন মা চক্ষু হাসপাতালে। সময় সীমিত, সুযোগ হাতছাড়া না করার আহ্বান সংশ্লিষ্টদের।