সম্রাট সিকদার :

মানবিক ও সামাজিক সংগঠন ‘ইনসাফ মঞ্চ’এর উদ্যোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ০১নং ষাটনল ইউনিয়নের কালিপুর জান্নাতুল ফিরদাউস ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২৩ মে শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে মাদ্রাসার ৪০ জন এতিম ছাত্র ও শিক্ষকদের মাঝে নতুন পাঞ্জাবি, পায়জামা ও টুপির পূর্ণ সেট উপহার হিসেবে প্রদান করা হয়।

এসময় সংগঠনের সদস্যরা জানান, “সমাজের অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। এতিম শিশুদের আনন্দের মাঝে তারা প্রকৃত আত্মতৃপ্তি খুঁজে পায়। তাদের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব।”

উপহার পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ইনসাফ মঞ্চের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।