মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন শিব্বির আহমেদ। ২১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোজাহের হোসেন।

উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ বছর পর এই প্রথম বারের মত মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ১ আগষ্ট সকাল ১০টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত মতলব জগবন্ধু বিশ^নাথ (জেবি) সরকারি উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠত হয় ।

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্র জানায়, ৫৩ বছর পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে এ নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৪ প্রার্থী। ওই শিক্ষক সমিতির মোট পদ ২৭টি। এর মধ্যে ১৯টি পদে ৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জানাযায়, এ নির্বাচনে সভাপতি পদে ৩ সাধারণ সম্পাদক পদে দুই, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ সাংগঠনিক সম্পাদক পদে ৩ দপ্তর সম্পাদক পদে ২ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দিঘলদী এমএ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খান তিনি পেয়েছেন ১৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহের হোসেন ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বহুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আক্কাছ পেয়েছেন ১১৪ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ফয়েজ আহমেদ, দপ্তর সম্পাদক পদে মো. ইয়াসিন মিয়াজী ও মহিলা বিষয়ক সম্পাদক পদে রোজিনা আক্তার নির্বাচিত হন।

এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজলাল চন্দ্র দাস এবং প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ।