স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট মরাদোন গ্রামবাসীর উদ্যোগে এবং শিশু কিশোর সমাজ সেবা সংগঠন-এর আয়োজনে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯ জানুয়ারি সোমবার বাদ আছর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ ওয়াজ দোয়ার মাহফিল হয়। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টিটিউট অফ মেরিন টেকনোলজির ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, মুক্তার হোসেন সরকার, মোঃ আবু হানিফ প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি প্রয়াত মুসলমানদের জন্য দোয়ার উদ্দেশ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ওয়াজ মাহফিল শেষে কবরবাসী রুহের মাগফেরাত কামনায় ও এলাকাবাসীর সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।