মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অরাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মতলবের মাটি ও মানুষ’ এর ২০২৫-২০২৬ কার্যবর্ষের দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি পূর্নাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে।
‘সেবা, ঐক্য, মানবতা- এই স্লোগানকে সামনে রেখে শনিবার ০১ নভেম্বর সংগঠনের সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ শামীম খান এর সম্মতিক্রমে ‘মতলবের মাটি ও মানুষ’ সংগঠনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ শামীম খান বলেন- “আমাদের সংগঠন ‘মতলবের মাটি ও মানুষ’ ২০১৮ সাল থেকেই মানবতার সেবায় নিবেদিত। আমরা বিশ্বাস করি, সমাজে পরিবর্তন আনতে হলে ঐক্য ও সেবার মনোভাবই প্রধান শক্তি। এই সংগঠনের প্রতিটি সদস্য মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা আরও সংগঠিতভাবে সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা, রক্তদান, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখব। মতলবের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ।”
নতুন কমিটিতে রয়েছেন সভাপতি- মোঃ ইঞ্জিনিয়ার নাজমুল। সহ-সভাপতি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এমদাদুল হক জামিল ও মোঃ দিদার হোসেন। সাধারণ সম্পাদক, মোঃ গোলাম রাব্বানী। যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ দিদার ভূঁইয়া, এ.এম আকাশ, ইমন মোল্লা ও মোঃ আশিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক, হৃদয় আহমেদ শান্ত। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, মোঃ শাহাদাত হোসেন, মোঃ ইমরান ও মোঃ রবিউল হাসান (সজীব) খান। অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ আহিদুল ইসলাম ও মোঃ ফরহাদ হোসেন। প্রচার সম্পাদক, মিরাজ আহমেদ মুন্না। সহ-প্রচার সম্পাদক, মোঃ আল আমিন। দপ্তর সম্পাদক, রিমন সরকার। ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রিয়াদ। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ কাউসার আহমেদ। ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম। সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ হাসিবুল ইসলাম। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সরকার সিফাত। সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ রাসেল হাসান এবং কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ জসিম উদ্দিন।
