স্টাফ রিপোর্টার :
আজ জাতীয় পুরস্কার প্রাপ্ত ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীনের জন্মদিন প্রায় সাড়ে চার দর্শকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গানের বাইরে রয়েছে তাঁর রাজনৈতিক পরিচয়। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি। বেবী নাজনীন তার সাড়ে চার দশকের সঙ্গীত ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। মঞ্চ মাধ্যমেও সবসময় তার সরব উপস্থিতি রয়েছে।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভূক্ত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র মাধ্যমেও গেয়েছেন অসংখ্য গান। ‘মানুষ নিস্পাপ পৃথিবীতে আসে’, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলবো রে শাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে..’ কালজয়ী এমন অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন বেবী নাজনীন। জন্মদিনে ‘মতলব বার্তা’র পক্ষ থেকে তাকে শুভেচ্ছা।

শুভ জন্মদিন