নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার নতুন অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার স্বনামধন্য মা হসপিটাল অ্যান্ড ল্যাব ভবনের চতুর্থ তলায় তিন শতাধিক পল্লী চিকিৎসকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করা হয়। একই দিন ভবনের তৃতীয় তলায় অবস্থিত তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকাল চারটা থেকে সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ড থেকে আগত প্রায় তিন শতাধিক পল্লী চিকিৎসক নতুন অফিসে এসে জমায়েত হন। এসময় চিকিৎসকদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা নেতৃবৃন্দকে কাছে পেয়ে পল্লী চিকিৎসকরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং ফটোসেশনে অংশ নেন। পরে সবাই ইফতার মাহফিলে শরিক হন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. মুজিবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ আলম।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম সুমন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৌদি প্রবাসী হাজী মো: মুক্তার হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানা পল্লী চিকিৎসক সমিতির সম্মানিত সভাপতি পল্লী চিকিৎসক মো. আবদুল জব্বার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মো. জহিরুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সহ-সভাপতি পল্লী চিকিৎসক মো. আলী এরশাদ, সহ-সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ আলম চিশতী, সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মো. মোক্তার হোসেন, রূপগঞ্জ থানা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী চিকিৎসক মো. এস.এম শাহাদাত হোসেন, ফতুল্লা থানা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী চিকিৎসক মো. জাকির হোসেন জুয়েল, নারায়ণগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক মো. মফিজুল ইসলাম স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা পল্লী চিকিৎসক সমিতির সহ-সভাপতি পল্লী চিকিৎসক এম.এ রশিদ এবং মা হসপিটাল অ্যান্ড ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ শেখ।

অনুষ্ঠানে উপস্থিত পল্লী চিকিৎসকরা বলেন, সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাণবন্ত করা হবে।