সম্রাট সিকদার :

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার ১৭ অক্টোবর ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফকির লালন শাহ ছিলেন একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী সাধক। তিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন।

আলোচনা সভা শেষে লালনের স্মৃতি রক্ষায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।