সম্রাট সিকদার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন ৫নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন লস্কর।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। ভবিষ্যতেও জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে একটি আধুনিক, সুশাসনভিত্তিক, দুর্নীতি ও মাদকমুক্ত, উন্নত দূর্গাপুর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চান।
জাকির হোসেন লস্কর আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদের সন্তান। অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি, যাতে জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাই।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার এ দোয়া ও সমর্থন চাওয়ার ঘোষণাকে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

https://shorturl.fm/CjvrN