কুমিল্লার দাউদকান্দিতে মাদরাসার ১৫ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাঞ্জুল হাসান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগষ্ট) সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মাঞ্জুল হাসান চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার কুমুরুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক উপজেলার গৌরীপুর কাশিফুল উলুম মাদরাসায় কর্মরত এবং ভুক্তভোগীও সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এছাড়া তারা একই মাদরাসায় বসবাস করে। গত ১৫ জুলাই রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ওই শিক্ষার্থী মাদরাসায় নিজের রুমে ঘুমিয়ে ছিল। এ সময় অভিযুক্ত শিক্ষক সুকৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে অপ্রাকৃতিক যৌনাচার করে বলাৎকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় ভুক্তভোগ ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে মাদরাসায় আত্মহত্যার চেষ্টা করলে। মাদরাসা কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দিলে বলাৎকারের কথাটি তারা জানতে পারে।
ভুক্তভোগীর মা জানান, আমার ১৫ বছর বয়সী নাবালক ছেলে চরম মানসিক ট্রমার মধ্যে ছিল এবং ঘটনাটি গোপন রেখেছিল। অবশেষে বিবাদীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে গেলে আমাদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর আমরা পুলিশকে জানাই।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম বলেন, ‘বলাৎকারের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।’