নিজস্ব প্রতিবেদকঃ
মেরুদণ্ডে জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন তার ৪ থেকে ৫ লাখ টাকা। সেই অর্থ জোগাড় করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে দেশবাসীর কাছে সহযোগিতার আকুতি মিনতি করছে আলামিনের মা মরিয়ম বেগমের।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা আল-আমিন। পিতা আবদুল ছাত্তার বেপারী, মাতা মরিয়ম বেগম। স্ত্রী সারমিন ও চার বছরের একমাত্র ছেলে আবদুল্লাহ বিন আয়ানকে নিয়ে ছিল তার ছোট্ট সংসার।
পরিবারের অভিযোগ, অসুস্থ আলামিনকে রেখে তার স্ত্রী সারমিন নিজের সন্তানকে সঙ্গে নিয়ে চলে গেছেন। এরপর থেকে বৃদ্ধ মা মরিয়ম বেগমই অসুস্থ ছেলের দেখাশোনা করছেন।
প্রায় তিন বছর ধরে মেরুদণ্ডের জটিল রোগে ভুগছেন আল-আমিন। চিকিৎসকদের মতে, তার মেরুদণ্ডে বড় ধরনের অপারেশন জরুরি। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের মাদ্রাজে নিতে হবে। এ পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন আরও ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

https://shorturl.fm/jwnhp
https://shorturl.fm/ohBlD