সম্রাট সিকদার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ০৫নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী মোঃ জহিরুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকেও সবসময় জন্মভূমির মানুষের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। ইউনিয়নবাসীর ভালোবাসা ও উৎসাহে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ০৫নং দূর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, অবহেলিত রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ জহিরুল ইসলাম বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে নিয়ে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও জানান, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের অধিকার নিশ্চিত করা এবং ইউনিয়নের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করবেন।
তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে একটি আধুনিক, সুন্দর, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত ০৫নং দূর্গাপুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।”

https://shorturl.fm/3NLVd
https://shorturl.fm/QPbah