চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচার প্রচারণা ও ভোটের হিসাব নিকাশ। তরুণ ও উদীয়মান নেতৃত্বের তালিকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাঢ়ী কান্দি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারের সদস্য, মরহুম ফখরুল ইসলাম সরকারের সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান জনাবঃ ফয়সাল আহমেদ সোহেল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় এখন সম্ভাব্য প্রার্থীদের কে নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষণ। সম্ভাব্য সকল প্রার্থীদের নির্বাচনী দৌড়ে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনপ্রিয়তা ও আলোচনার শীর্ষে আছেন সাবেক ছাত্রনেতা জনাবঃ ফয়সাল আহমেদ সোহেল। যিনি ছাত্র জীবন থেকে’ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কে ধারণ করে কলেজ ছাত্রদল থেকে শুরু করে , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকলে ও পিতার পদাঙ্ক অনুসরণ করে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন । বিগত ফ্যাসিবাদ সময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভূমিকা রাখা একাধিকবার রাজপথে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হওয়া থেকে শুরু করে বিগত একতরফা নির্বাচনের বিরুদ্ধে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে গিয়ে নির্বাচন কালীন সময়ে ৪ মাস কারাভোগ করেন। তিনি দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজ গ্রাম ও ইউনিয়নের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তার সরব উপস্থিতি নজর কেরেছে সাধারণ জনগণের মনে। তিনি সমসাময়িক অনেক রাজনৈতিক নেতাদের মত লোক দেখানো আনুষ্ঠানিকতা, মিথ্যা অভিনয় আর প্রলোভনের বিরুদ্ধে সোচ্চার স্পষ্ট ভাষী ও চটকদার মিথ্যা ব্যক্তিত্বের বিরুদ্ধে কঠোর ও সাবলীল ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় তরুণ প্রজন্মের ন্যায় সামাজিক ও রাজনৈতিক সচেতন বয়জ্যেষ্ঠ ভোটারদের মধ্যে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। রাজনৈতিতে দীর্ঘ ২৮ বছর ধরে নেতাকর্মীদেরকে সুসংগঠিত করা ও আর্থিক সহযোগিতা করার মাধ্যমে দলের প্রতি অনুগত থেকে ধারাবাহিকভাবে সাংগঠনের বিভিন্ন পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে তিনি হয়ে উঠেছেন দলীয় আস্থার প্রতীক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে জনাবঃ ফয়সাল আহমেদ সোহেল জানান, দল-মত নির্বিশেষে আপামোর সাধারন জনগন, দল ও বর্তমান চাঁদপুর -০২ সংসদীয় আসনের অভিভাবক মাননীয় এম.পি ড. আলহাজ্ব জালাল উদ্দিনসহ সকল পক্ষ যদি আমাকে নির্বাচনে সমর্থন করেন, নির্বাচিত হলে দল মত নির্বিশেষে ইউনিয়নের সকলের সামগ্রিক কল্যাণে ১১ দফা কর্মসূচি নিয়ে কাজ করে যাবো ইনশা-আল্লাহ্। যেখানে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ, যোগাযোগ ব্যবস্থার আমূল কাঠামোগত পরিবর্তন, রাজনৈতিক প্রতিহিংসামূলক ও পারিবারিক হামলা মামলা বানিজ্য রোধে সমাজের জ্ঞানী ও গণ্যমান্য ব্যক্তিদের কে সংশ্লিষ্ট করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাসহ ইউনিয়নের নাগরিকদের সকল নাগরিক সেবা ও প্রান্তিক সুবিধাবঞ্চিত কৃষক সম্প্রদায়ের জন্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা দল মত নির্বিশেষে প্রশাসনিক সকল দুর্নীতিমুক্ত ভাবে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্। স্থানীয় রাজনীতি সচেতন মানুষের মতে পারিবারিক ঐতিহ্য,শিক্ষা,রাজনৈতিক অভিজ্ঞতা,আকর্ষণীয় ব্যক্তিত্ব, নিরঅহংকারী মিশুক মনোভাব, ও সামগ্রিক বিশ্লেষণে বর্তমান প্রচারণায় যাদের দেখতে ও শুনতে পাই তাদের মধ্যে ফয়সাল আহাম্মেদ সোহেল প্রার্থী হিসেবে সবার থেকে যোগ্য। এখন দেখার বিষয় তফসিল ঘোষণার পরে চূড়ান্ত ভোটের দিনে জনগণের সমর্থন ভোটের বক্সে যোগ্য প্রার্থীর পক্ষে কতটুকু প্রতিফলিত হয়।