মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া খান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রকাশিত এক অফিস আদেশে ১২ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ইসমাইল হোসাইন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মশিউর রহমান খান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ছানা উল্লাহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. সাখাওয়াত খান, কাজী মোহাম্মদ কামরুল হাছান, মো. মেজবাহ উদ্দিন প্রধানীয়া, ফারহানা আফরোজ, শিল্পি আক্তার সালমা, নয়ন মনি, আলী আজম ও মো. জসিম উদ্দিন।
নবগঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয় পরিচালনায় অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত ম্যানেজিং কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
