সম্রাট সিকদার:
মরহুম কাজী এম.এ হালিম সাহেবের স্মরণে সমাজসেবক কাজী সেজান এম.এ (এলএলবি) এর উদ্যোগে এবং নারায়ণগঞ্জের মা চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে কাজী সেজানের অফিস কক্ষে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে কয়েক শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয়।
এসময় রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করেন মতলবের মালিকানাধীন নারায়ণগঞ্জের মা চক্ষু হাসপাতাল। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও পরবর্তী করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরের বি.বি. রোডস্থ সুগন্ধা প্লাস, ঢাকা ব্যাংকের গলি, সিটি লাইফের পাশে, একতা সাইনের ৩য় তলায় অবস্থিত মা চক্ষু হাসপাতাল। চক্ষু চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন: ০১৪০৭-২০০৮০০ এবং ০১৪০৭-২০০৯০০ নম্বরে।
এসময় কাজী সেজান বলেন, “মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। মরহুম কাজী এম.এ হালিম সাহেব সবসময় মানবকল্যাণে কাজ করেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাধারণ মানুষের জন্য এই বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছি। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “মা চক্ষু হাসপাতালের সহযোগিতায় সাধারণ মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, কাজী সেজান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। অনেকের মতে, জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতারও পরিচয় বহন করে।
অনুষ্ঠানে উপস্থিত সেবাগ্রহীতারা মা চক্ষু হাসপাতাল এবং কাজী সেজান-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
