মেরাজ উদ্দিন শুভ :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) র ট্রাইবুনালের “অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেলের ” পদমর্যাদায় বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার “স্পেশাল পাবলিক প্রসিকিউটর ” হিসাবে দায়িত্ব পালন করবেন।
তিনি ১৯৯২ সালের ৫ই মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদ লাভ করেন । এছাড়া তিনি ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন , হিউমান রাইটস ল ইয়ার্স এসোসিয়েশন ( ইউকে ), ঢাকা বার এসোসিয়েশন, ঢাকা টেক্সাস বার এসোসিয়েশন এবং চাঁদপুর বার এসোসিয়েশন এর সদস্য।
তাহাকে এই পদে দায়িত্ব প্রদান করায় তিনি বাংলাদেশের মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো আসাদুজ্জামান এমপি এবং বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রতিথযশা আইনজীবী , বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ট্রাইবুনালের চিপ প্রসিকিউটর (অতিরিক্ত সচিবের মর্যাদা ) অ্যাডভোকেট বোরহান উদ্দিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান ( সচিব পদমর্যাদা ) কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং কৃষকদলের সাধারণ সম্পাদক ফরিদপুর -৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এক প্রশ্নের জবাবে তিনি পরম করুনাময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় বেক্ত করেন।
সর্বোপরি চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য ড জালাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে একত্রিত হয়ে মতলবের শান্তি শৃঙ্খলা রক্ষা , নারী ও শিশু নির্যাতন দমন এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পোষণ করেন।
