মতলব উত্তরে সাদুল্যাপুর মধ্যপাড়া প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন ‘টিম সুপার স্ট্রাইকার্স’

সাদুল্যাপুর মধ্যপাড়া প্রিমিয়ার লীগ
স্টাফ রিপোর্টার: সোহেল রানা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর মধ্যপাড়া যুবসমাজ কর্তৃক আয়োজিত সাদুল্যাপুর মধ্যপাড়া প্রিমিয়ার লীগ-২০২৬ সিজন ১৩ ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার সাদুল্যাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে যুবসমাজের আয়োজনে সিজন ১৩ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী কাউসার আহমেদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাজী মো: আবুল হোসেন প্রধান। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ৩নং সাদুল্যাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: হাসেম প্রধান। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য কবির হোসেন মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: বাবুল প্রধান, ছোট কিনাচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম হোসেন প্রধান এবং সাদুল্যাপুর বাজার কমিটি সাবেক সভাপতি, মো: আসক আলী বকাউল। সাদুল্যাপুর মধ্যপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন মো: রুমান প্রধান, মো: সাইদুর রহমান বেপারী এবং মো: আনিছুর রহমান সাদ্দাম।
টুর্নামেন্টের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টিম সুপার স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, লড়াই করে রানার্সআপ হয়েছে টিম রয়্যাল রেঞ্জার্স। খেলার সংক্ষিপ্ত স্কোরকার্ড অনুযায়ী, প্রথমে ব্যাট করতে নেমে টিম রয়্যাল রেঞ্জার্স নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে টিম সুপার স্ট্রাইকার্স ১৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায়। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ৭০ হাজার টাকা সাথে ট্রফি তুলে দেন।
”টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে প্রধান আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইব্রাহিম মুন্সি, মো: আবির হোসেন এবং মো: আহাদ। তাদের নিরলস প্রচেষ্টায় সিজন-১৩-এর মেগা ফাইনাল খেলাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।”
পুরস্কার বিতরণকালে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে সঠিক পথে রাখতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই।” এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি বছর যেন খেলার আয়োজন করা হয়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন বক্তারা। সবশেষে, ‘সিজন ১৩’ এর সফল সমাপ্তি ঘোষণা করে চমৎকার এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
মতলব বার্তা’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
1 Comments
Refer friends and colleagues—get paid for every signup!