সম্রাট সিকদার:
সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মা চক্ষু হাসপাতাল।
প্রতিষ্ঠানটির আয়োজনে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই কার্যক্রম, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে আয়োজিত এ ক্যাম্পে কয়েকশত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
এসময় ‘মা চক্ষু হাসপাতাল’-এর অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের বিভিন্ন সমস্যা নির্ণয় করেন এবং ছানি আক্রান্ত রোগীদের পৃথকভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেন।
ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়। স্বল্প আয়ের মানুষের জন্য এমন উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও মানবিক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। অনেকেই বলেন, এই ধরনের সেবা কার্যক্রম নিয়মিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসা পাওয়া অনেক সহজ হয়ে উঠবে।
আয়োজক প্রতিষ্ঠান ‘মা চক্ষু হাসপাতাল’-এর পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের পর তাদের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
চিকিৎসা সেবা নিতে আগ্রহীরা সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারবেন—
হটলাইন: ০১৪০৭-২০০৮০০ / ০১৪০৭-২০০৯০০
ম্যানেজিং ডিরেক্টর: মোঃ আলমগীর হোসেন (০১৬৮০-৯৪৪৭০৩)
পরিচালক: আব্দুল বাতেন মিন্টু (০১৬১৫-০৫০৪৮৭)
‘মা চক্ষু হাসপাতাল’ এর ঠিকানা: বিবি রোড, সুগন্ধা প্লাস, ঢাকা ব্যাংকের গলি, সিটি লাইফের পাশে, একতা সাইনের তৃতীয় তলা, চাষাড়া, নারায়ণগঞ্জ।
