নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ৯ অক্টোবর শুক্রবার বিকেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মতলব উত্তর ব্রাঞ্চের সকল ইউনিট ম্যানেজারের আয়োজনে গ্রাহক মরহুমা শিরিনা বেগমের মরোনোত্তোর বীমা দাবির চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্র্যাঞ্চ ম্যানেজার মো: সজিব হোসেন। ইউনিট ম্যানেজার মো: কামাল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিট ম্যানেজার মো: ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সালাহ্ উদ্দিন (নয়ন), ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নাদির প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আরিফ মিজি, সমাজসেবক ও রাজনীতিবিদ মো: রিপন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: শাহ আলম সরকার, মো: ওয়াসিম সরকার, মো: দুলাল সরকার, এবং মোফাসসের সরকার।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ইউনিট ম্যানেজার মো: নাঈম হাসান, মো: মাহবুব হাসান শরীফ, মো: রোমেল আহমেদ, সালমা আক্তার, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর এফএ মো: আল আমিন পারভেজ এবং এফ এ মো: আল আমিন।

অনুষ্ঠানে মরহুমার পরিবারের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিট ম্যানেজার ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।