সোহেল রানা:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজারে যাত্রা শুরু করেছে নতুন খাবারের প্রতিষ্ঠান ইনায়া রুফটপ রেস্টুরেন্ট। নতুন বাজারের মেঘনা ব্যাংকের উত্তর পাশে মোল্লা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রেস্টুরেন্টটির কার্যক্রম শুরু হয়েছে।
খাবারপ্রেমীদের কথা বিবেচনায় রেখে ইনায়া রুফটপ রেস্টুরেন্টে রাখা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। এখানে শর্মা, পিজ্জা, পাস্তা, স্যুপ, স্যান্ডউইচ, নান রুটি, কাবাব, বিরিয়ানি, ফ্রাইড রাইস, ফুচকা ও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের পাশাপাশি কফি, ড্রিংকসসহ নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছে।
রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ ছাদখোলা মনোরম রুফটপ পরিবেশ। খোলামেলা পরিবেশে সুন্দরভাবে বসার ব্যবস্থা করার পাশাপাশি ছবি তোলার জন্য তৈরি করা হয়েছে আকর্ষণীয় ‘সেলফি জোন’। পরিবার, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো ও সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য জায়গাটি ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কাড়ছে।
শুধু খাবার পরিবেশনই নয়, বিয়ে, জন্মদিন, আকিকা, পার্টি এবং বিভিন্ন সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্যও পছন্দ অনুযায়ী খাবারের অর্ডার নেওয়া হচ্ছে। অনুষ্ঠানের ধরন ও প্রয়োজন অনুযায়ী খাবারের আয়োজন করার সুযোগ থাকছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ইরফান হোসেন জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে ৩ দিনের জন্য ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পরিবারের সঙ্গে খাবার উপভোগ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা বিশেষ কোনো আয়োজন—সবকিছুর জন্য নতুন বাজারের ইনায়া রুফটপ রেস্টুরেন্ট হতে পারে খাবারপ্রেমীদের নতুন একটি ঠিকানা।
যোগাযোগ: ০১৬১০-৬১০০৪৫
