চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণের ‘মতলব এসএসসি ব্যাচ ১৯৯৫’ এর উদ্যোগে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত লিপি আক্তারের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার পবিত্র জুমার নামাজের পর মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া দক্ষিণপাড়ায় অবস্থিত বড় হলদিয়া বোরহানুল উলুম ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসাসহ আরও তিনটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। পরে উপস্থিত সকলের জন্য খাবারেরও আয়োজন করেন তারা।
উল্লেখ্য, লিপি আক্তার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর গত ৩ আগস্ট মৃ-ত্যুবরণ করেন। তার অকাল মৃ-ত্যুতে গভীর শোক প্রকাশ করেন মতলব এসএসসি ১৯৯৫ ব্যাচ’ এর বন্ধুরা। তারা জানান, বন্ধু লিপি আক্তার অসুস্থ থাকাকালীন ‘মতলব এসএসসি ব্যাচ ১৯৯৫’ এর সকল বন্ধু মিলে নিজেদের সাধ্যমতো তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। তবে সব প্রচেষ্টার পরও প্রিয় বন্ধুকে বাঁচানো সম্ভব হয়নি। দোয়া মাহফিলে বন্ধুরা প্রয়াত লিপি আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, লিপি আক্তারের পরিবারের পক্ষ থেকে তার স্বামী মোহাম্মদ আলাউদ্দিন ও ছোট বোন ‘মতলব এসএসসি ব্যাচ ১৯৯৫ ব্যাচ’ এর বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা লিপি আক্তারের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
একজন বন্ধুর মৃ-ত্যুর পরও তাকে ভুলে না গিয়ে তার জন্য দোয়া ও ভালোবাসার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ‘মতলব এসএসসি ব্যাচ ১৯৯৫ ব্যাচ’-এর এই উদ্যোগ বন্ধুত্ব, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মতলব এসএসসি ব্যাচ ১৯৯৫ ব্যাচ’ এর পক্ষ থেকে জানানো হয়, “আমরা আমাদের বন্ধুদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারি।”