স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ আলী নূর এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ আলী নূর।

এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ঈমান হোসেন, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, মতলব উত্তর উপজেলা বিএনপি নেতা শাহাদাত ভূঁইয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি ওবায়দ উল্লাহ হাওলাদার, মাসুদ রানা মেম্বার, মোঃ নাসির মেম্বার ও তুহিন।
সভায় উপস্থিত ছিলেন মোঃ খোকন প্রধান, হাজী আব্দুল মতিন মেম্বার, আবু তাহের বেপারী, জিসান আহমেদ, আক্কাস প্রধান, মবিন মিয়াজী, মোঃ আরিফ, জাহাঙ্গীর বেপারী, হাজী মোতালেব প্রধান, খন্দকার নাজমুল হাসান রুবেল, আলাউদ্দিন বেপারী, শাহিন ভূঁইয়া, শ্যামল ভূঁইয়া, মোঃ সুমন, সিঠু মজুমদার, অভিভাবক সদস্য হাবিবুল্লাহ মিয়াজী, শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার সূত্রধরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত সভাপতি মোঃ আলী নূর হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
